ধর্ম

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর পালন করেন, যা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিনই ঈদ উদ্‌যাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হওয়ার পর ঈদ পালিত হয়।