সারাদেশ

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি আজাদ সম্পাদক মওলা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি আজাদ সম্পাদক মওলা
সভাপতি আতাউর রহমান আজাদ , সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপি প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় (বাংলাভিশন ও ইনকিলাব) এর টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদকে সভাপতি ও টাঙ্গাইল থেকে প্রকাশিত (সাপ্তাহিক প্রযুক্তি) প্রকাশক এবং সম্পাদ কাজী জাকেরুল মওলাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্যরা হলো— সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি ও দৈনিক বাংলা) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি ও সম্পাদক সমাজচিত্র), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)।

এছাড়াও কার্যকরি সদস্যরা হলো— জাফর আহমেদ (যুগান্তর ও সম্পাদক দৈনিক মজলুমের কণ্ঠ), আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। 

নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার হলো— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন
 
এরআগে সাধারণ সভায় নিহত সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব ও মোনাজাত করা হয়।