সারাদেশ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ছবি: ঢাকাপ্রকাশ

যশোর ৪৯ বিজিবি বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাচালানি পণ্য জব্দ করেছে।

শনিবার (৪ অক্টোবর) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) টহল দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

 

benapole-2-Dhaka Prokah News-04-10-2025.jpg
ছবি: ঢাকাপ্রকাশ

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানি দমনে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।