সারাদেশ

গোবিন্দগঞ্জের বাগদা বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

গোবিন্দগঞ্জের বাগদা বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রাজু মিয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক রাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের মুসা শেখের পুত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে কাভার্ডভ্যানের নিচে আটকে যাওয়া নিহতকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।