সারাদেশ

নওগাঁয় দুই বাসের বেপরোয়া ওভারটেকে নিভে গেল দুই প্রাণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

নওগাঁয় দুই বাসের বেপরোয়া ওভারটেকে নিভে গেল দুই প্রাণ
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে ও চালকল ব্যবসায়ী মোস্তফা সর্দার (৫৫) এবং পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”