সারাদেশ
বিরামপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ মেলা ও র্যালি। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ১৭টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, পাখি ও বিড়ালসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী। স্থানীয় খামারিরা তাদের পালন ও অর্জনের নানা দিক তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. বিপুল কুমার চক্রবর্তী।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা এবং খামারি আবাবিল।