সোশ্যাল মিডিয়া
জেনে নিন হোয়াটসঅ্যাপ থেকে আয় করার বিভিন্ন উপায়
একটা সময় মানুষ যোগাযোগের জন্য চিঠির উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে প্রযুক্তির কল্যাণে মানুষ খুব অল্প সময়ের ব্যবধানে, যে কোন ব্যক্তির সাথে যোগাযোগ করতে সক্ষম আর সেই যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম।
এটি একটি বহুল জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক মাধ্যম। বর্তমানে ১৮০ টি দেশের প্রায় ২ বিলিয়ন লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।
তাই এটি ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয় আপনি চাইলে হোয়াটসঅ্যাপকেই এখন আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যবসা, ফ্রিল্যান্সিং ও গ্রাহকসেবা সবকিছুরই বড় ক্ষেত্র হয়ে উঠেছে এই মেসেজিং অ্যাপ।
চলুন জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপ থেকে আয় করার কার্যকর কিছু উপায়—
১. হোয়াটসঅ্যাপ বিজনেসকে বানিয়ে ফেলুন নিজের অনলাইন দোকান
আপনার যদি কোনো পণ্য বা সেবা থাকে—হোক তা পোশাক, গয়না, হ্যান্ডমেড পণ্য বা ডিজিটাল সার্ভিস—তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে সহজেই নিজের অনলাইন দোকান খুলতে পারেন।
এই অ্যাপে রয়েছে ক্যাটালগ সুবিধা, যেখানে পণ্যের ছবি, মূল্য ও বিস্তারিত তথ্য দেওয়া যায়। গ্রাহকরা সরাসরি হোয়াটসঅ্যাপেই অর্ডার দিতে পারেন। ওয়েবসাইট ছাড়াই ব্যবসা পরিচালনা করার এটি একটি সহজ ও কার্যকর মাধ্যম।
২. অ্যাফিলিয়েট মার্কেটিং
বর্তমানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানের পণ্যের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পরিচিতজনদের পাঠাতে পারেন। কেউ সেই লিংকের মাধ্যমে কেনাকাটা করলে আপনি কমিশন পাবেন। সঠিক পণ্য ও নেটওয়ার্ক ব্যবহারে প্রতি মাসে ভালো অঙ্কের আয় সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ভালো কমিশন পাওয়া যায়।
৩. ফ্রিল্যান্সিং ও নিজের কাজের প্রচার
আপনি যদি কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেন, তাহলে হোয়াটসঅ্যাপ হতে পারে আপনার শক্তিশালী প্রচার মাধ্যম। গ্রুপ, ব্রডকাস্ট লিস্ট ও স্ট্যাটাসের মাধ্যমে নিজের কাজের প্রচার করে সহজেই ক্লায়েন্ট পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠান এখন সরাসরি হোয়াটসঅ্যাপেই কাজের যোগাযোগ ও লেনদেন সম্পন্ন করছে।
৪. হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আয়
সম্প্রতি চালু হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল সুবিধাটি কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
আপনার যদি নির্দিষ্ট কোনো দক্ষতা থাকে—যেমন টেক নিউজ, শিক্ষা, প্রেরণামূলক লেখা, ফ্যাশন বা স্বাস্থ্য বিষয়ক তথ্য—তাহলে একটি চ্যানেল খুলে দর্শক তৈরি করতে পারেন। ফলোয়ার বাড়লে ব্র্যান্ড প্রমোশন, অ্যাফিলিয়েট লিংক ও স্পন্সরশিপের মাধ্যমে আয় করা সম্ভব।
৫. হোয়াটসঅ্যাপ গ্রাহক সহায়তা থেকে চাকরির মতো আয়
বর্তমানে অনেক কোম্পানি তাদের কাস্টমার সাপোর্ট সিস্টেম হোয়াটসঅ্যাপভিত্তিক করে তুলছে।
যাদের যোগাযোগ দক্ষতা ভালো, তারা হোয়াটসঅ্যাপ গ্রাহক সহায়তা এজেন্ট হিসেবে ঘরে বসেই কাজ করতে পারেন। এতে নির্দিষ্ট মাসিক বেতন অথবা ইনসেনটিভের ভিত্তিতে আয় করা যায়।
বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ আর শুধু মেসেজিং অ্যাপ নয়—এটি একটি পূর্ণাঙ্গ আয়ের প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। সঠিক কৌশল, সততা ও পরিশ্রম থাকলে শিক্ষার্থী, গৃহিণী কিংবা তরুণ উদ্যোক্তা—সবাই এই অ্যাপকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন।