সোশ্যাল মিডিয়া
৪০০ মিলিয়নের বিশ্বরেকর্ড গড়ে 'ব্লু ক্রিস্টাল' প্লে বাটন পেলেন মিস্টার বিস্ট
ইউটিউব সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি এখন জিমি ডোনাল্ডসন, যাকে বিশ্ব চেনে ‘মিস্টার বিস্ট’ নামে। সব কল্পনাকে হার মানিয়ে বিশ্বের প্রথম ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হিসেবে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) সাবস্ক্রাইবারের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
জিমির এই অনুসারী সংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি।
এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহান জিমির হাতে তুলে দিয়েছেন বিশ্বের প্রথম ‘ব্লু ক্রিস্টাল টাইগার প্লে বাটন’। চকচকে ধাতব কাঠামোর মাঝে নীল রঙের উজ্জ্বল পাথরের এই প্লে বাটনটি এর আগে ইউটিউব ইতিহাসে কেউ পাননি।
২০২৫ সালের ১ জুন ৪০০ মিলিয়নের এই রেকর্ড গড়ার পর জিমি ডোনাল্ডসন একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি জানান, ১০ বছর আগে যখন শুরু করেছিলেন, তখন সবাই বলেছিল তিনি সফল হতে পারবেন না। এমনকি শুরুর ৭ বছর তার ভিডিও তেমন কেউ দেখেনি, তবুও তিনি কাজ থামাননি। আজ সেই পরিশ্রমের ফলেই তিনি ৩০০ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা ‘টি-সিরিজ’কে অনেক পেছনে ফেলে বিশ্বের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর এখন তিনি।