খেলা

মেসিকে রেখেই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, রয়েছে একাধিক নতুন মুখ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম

মেসিকে রেখেই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, রয়েছে একাধিক নতুন মুখ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। লিওনেল মেসি দলে আছেন যথারীতি, তবে বড় চমক এসেছে তরুণ ও নতুন মুখদের অন্তর্ভুক্তিতে।

বিশ্বচ্যাম্পিয়নদের এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৪২ ম্যাচে ১৫ গোল করা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে ডাক দিয়ে স্কালোনি তার প্রতি আস্থার বার্তা দিয়েছেন। লোপেজ এসেছেন লাৎসিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায়।

argentina squad1_Dhakaprokash.jpg

দলে আরও কয়েকটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো। এদের পরিবর্তে সুযোগ পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা এবং দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরে আসা ভালেন্তিন কারবোনি। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন ইন্টার মিলানের এই তরুণ মিডফিল্ডার। এনজো ফার্নান্দেজ দলে নেই লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে।

সবচেয়ে বেশি নজর কেড়েছে স্কোয়াডে দুই নতুন প্রতিভার অন্তর্ভুক্তি—ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এই দুই উঠতি তারকাকে নিয়ে আর্জেন্টিনা ভক্তদের প্রত্যাশার পারদ এখন অনেক উঁচুতে।

অপরদিকে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আবারও দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

argentina squad2_Dhakaprokash.jpg

উল্লেখ্য, এরইমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে। স্কালোনির দল আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে, এরপর ১০ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে, যা হবে তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ।