খেলা
‘আমাকে অসম্মান করবেন না’: রেফারিকে মেসির সতর্কবার্তা
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে উত্তেজনাপূর্ণ এক মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
জানা গেছে, ম্যাচের এক বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরোর কাছে গিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবলার।
মেসিকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি।’
তবে ঠিক কোন ঘটনাকে ঘিরে মেসির এই প্রতিক্রিয়া, তা স্পষ্টভাবে জানা যায়নি। ম্যাচ চলাকালীন ধারণ করা ভিডিওতে রেফারি ও মেসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা গেছে।
কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।