খেলা

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে এই গুরুত্বপূর্ণ জয়ের পর দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি অনেক খুশি। খুব কঠিন একটা ম্যাচ ছিল এটা।’ প্রতিপক্ষের শক্ত লড়াই তাকে অবাক করেনি বলেও জানান তিনি। তার ভাষায়, ‘আমরা জানতাম ম্যাচটা খুব তীব্র হবে।’

আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে এই জয়কে স্বস্তির বলেই মনে করছেন মেসি। তিনি বলেন, ‘পরের ম্যাচের আগে একটু শান্তিতে সময় কাটানোর জন্য এই ধাপটা পার হওয়া আমাদের জন্য খুব জরুরি ছিল।’

এই সেমিফাইনাল ম্যাচটি মেসির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। এটি হবে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। পাশাপাশি, এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি—যে সুযোগ আগে কখনো হয়নি, না প্রীতি ম্যাচে, না প্রতিযোগিতামূলক কোনো আসরে।