খেলা

রেকর্ডগড়া ১৮ গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’ 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

রেকর্ডগড়া ১৮ গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’ 
ছবিঃ সংগৃহীত

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। তিনটি বিশ্বকাপ মিলিয়ে এখন তার গোলসংখ্যা ১৮, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে তুলে দিয়েছে। তিনি বর্তমানে লিওনেল মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন।

এদিন আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের মালিক এখন এমবাপে। মাত্র ৯টি নকআউট ম্যাচে ৯ গোল করে তিনি ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদোকে (সমান ৮ গোল) ছাড়িয়ে গেছেন। একই সঙ্গে চলতি আসরে ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে এগিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপে। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, “তারা ইতোমধ্যেই জার্মানিকে হারিয়ে দেখিয়েছে যে তারা কতটা শক্তিশালী। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

বাংলাদেশ সময় আগামী ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ইতিহাস অবশ্য ফরাসিদের পক্ষেই কথা বলছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের পথে শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

বিশ্বকাপে এমবাপের গোল করার ধারাও ঈর্ষণীয়। ১৮ ম্যাচে ১৮ গোল করে প্রতি ম্যাচে তার গড় গোল ১টি। বিশ্বকাপ ইতিহাসে শীর্ষ গোলদাতাদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ গোলগড়। তার ওপরে রয়েছেন শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইন, যিনি ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন (গড় ২.১৭), এবং জার্মানির গার্ড মুলার, যার ১৩ ম্যাচে ১৪ গোল (গড় ১.০৮)।

এমবাপে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন, প্রতি ম্যাচে তার গড় গোল ১। টুর্নামেন্টে ইতিহাসে শীর্ষ সাত গোলদাতার তালিকায় তৃতীয় সর্বোচ্চ এটি। তার উপরে আছেন জাস্ট ফন্টেইন। মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেন তিনি (প্রতি ম্যাচে ২.১৭) ও ১৩ ম্যাচে ১৪ গোল করা গার্ড মুলার (১.০৮)।