ক্যাম্পাস

ডাকসু নির্বাচন

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক অনুসন্ধান জানায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা এই ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।
  
একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্টচেক করে।
 
রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে।