ক্যাম্পাস
ডাকসু থেকে কত টাকা পাবেন সাদিক-ফরহাদ? (ভিডিও)
দীর্ঘ ছয় বছর পর নানা নাটকীয়তা শেষে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আর এই নির্বাচনে সহ-সভাপতি ভিপি পদে জয়ী হয়েছে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন, এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।
নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছেন ছাত্রশিবির। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এখন সবারপ্রশ্ন কত টাকা বেতন বা বাজেট বরাদ্দ পাবেন ডাকসুর ভিপি জিএসরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই। তবে এক বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এ অর্থ চা-নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়। ভিপি এবং জিএসের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ থাকে।
ডাকসুর ভিপি-জিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এ পদ দুটির সবচেয়ে বড় গুরুত্ব হলো- বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি ‘সিনেট’ এবং সিন্ডিকেট’ এর সদস্য হবেন তারা।
সেখানে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি ছাত্রদের স্বার্থপরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন। এ দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেটসহ যেকোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন তারা।
নীতি নির্ধারণী সভাগুলোসহ বিশ্ববিদ্যালয়ে সব কাজ-কর্মেই কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা।
এছাড়া সিলেকশন বোর্ড, যেখানো কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয়। সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের কর্তৃত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা ওখানেও থাকবেন তারা।
বিশ্ববিদ্যালয়ের এসব বডিতে থেকে নিয়মতান্ত্রিক কোনো বেতন-ভাতা পাবেন না তারা। তবে, সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্যকোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানী দেয় তা-ও তারা পাবেন।