রাজধানী
সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না: ডা. তাহের
সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।”
সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচনের আগে সংস্কার চান না, তাদের ভেতরে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, সংস্কারবিহীন নির্বাচন হলে দেশে ‘আওয়ামী জাহেলিয়াত’ ফিরে আসবে। তার মতে, বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা (PR System) সবচেয়ে উপযুক্ত। এতে সন্ত্রাস ও ভোট ডাকাতি বন্ধ হবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
জামায়াতের এই শীর্ষ নেতা দাবি করেন, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই, আর এটাই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র সমাধান।