রাজধানী
এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এভারকেয়ার হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলা ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।