ক্যারিয়ার

১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৪ এএম

১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ১৪টি পদে ১৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ০৮ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: যে কোনো স্থান।

বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। ক্রমিক ৮, ৯ ও ১০ নং পদের ক্ষেত্রে ১৮-২০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর করে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ১১২ টাকা, ৮-১৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।