ক্যারিয়ার

গণগ্রন্থাগার অধিদপ্তরে ১৬ পদে ৯৩ জনের চাকরির সুযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:১১ পিএম

গণগ্রন্থাগার অধিদপ্তরে ১৬ পদে ৯৩ জনের চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য সুখবর! সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ৯৩ জন লোক নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ৪ আগস্ট থেকে, শেষ সময় ২ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

পদের না, গ্রেড ও বেতন স্কেল:

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার)

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. পাঠকক্ষ সহকারী

পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৬. হিসাবরক্ষক

পদসংখ্যা: ৬টি
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৭. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২৩টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাক

৮. লাইব্রেরি সহকারী

পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২৩টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ড্রাইভার

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. ডেসপাচ রাইডার

পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

১৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. অফিস সহায়ক কাম-নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৮টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে বয়সসীমা: সব পদের জন্য ১ জুলাই ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন ফি:

* ক্রমিক নং ১ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা (১০০/- টাকা আবেদন ফি + ১২/- টাকা সার্ভিস চার্জ)।

* ক্রমিক নং ১৪ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য ৫৬/- টাকা (৫০/- টাকা আবেদন ফি + ৬/- টাকা সার্ভিস চার্জ)।

* অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য ৫৬/- টাকা (৫০/- টাকা আবেদন ফি + ৬/- টাকা সার্ভিস চার্জ)।

* নির্ধারিত সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত (User ID) প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের শেষ দিন: অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২ সেপ্টেম্বর ২০২৫ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।