ক্যারিয়ার

১১৩ জনকে নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

১১৩ জনকে নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) বড় পরিসরে জনবল নিয়োগ দিচ্ছে। নতুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮টি ভিন্ন পদে ১১৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চাকরিপ্রত্যাশীরা চাইলে একাধিক পদে আবেদন করার সুযোগও পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মোংলা বন্দর কর্তৃপক্ষ

পদের বিবরণ:

job_detail_Dhakaprokash.jpg

 

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বাগেরহাট

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনের জন্য প্রার্থীকে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির জন্য ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ নং পদের জন্য ১৭২ টাকা, ৫-১০ নং পদের জন্য ১২১ টাকা, ১১-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।