ক্যারিয়ার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে ১ হাজারের বেশি পদে বিশাল নিয়োগ
গত বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জেলা জজ ও অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিভিন্ন পদে ১,১৫২ জনকে নিয়োগ দিবে এ প্রতিষ্ঠানটি। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ নভেম্বর থেকে চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
পদের নাম ও বিবরণ:
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৮৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৩৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৫৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. গাড়িচালক
পদসংখ্যা: ২২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ; মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে; অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. জারিকারক
পদসংখ্যা: ১৫৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৫ ও ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
*অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) সব গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা;
আবেদন শেষ: ৯ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫:০০টা।