অর্থনীতি

পদত্যাগ করলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছাদেক হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

পদত্যাগ করলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছাদেক হোসেন
ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি ব্যাংক সূত্রে জানা গেছে।

এর আগে চলতি বছরের ৪ মে পরিচালনা পর্ষদ তাকে তিন মাসের ছুটিতে পাঠায়, যা ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। ওই সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবিদুর রহমান চৌধুরী এমডির দায়িত্ব পালন করেন।

নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার আগেই তিনি একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করছিলেন।