শিক্ষা

নিয়োগদাতাদের শীর্ষ পছন্দের ১০ ব্যাচেলর ডিগ্রি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

নিয়োগদাতাদের শীর্ষ পছন্দের ১০ ব্যাচেলর ডিগ্রি
ছবি: সংগৃহীত

আমেরিকান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের (এনএসিই) তাদের ২০২৬ সালের বেতন জরিপে নিয়োগদাতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ১০টি ব্যাচেলর ডিগ্রির তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫০টি সদস্যপ্রতিষ্ঠানের ওপর পরিচালিত এ জরিপে উঠে এসেছে নিয়োগপ্রবণতার সাম্প্রতিক চিত্র।

সবচেয়ে চাহিদাসম্পন্ন ১০টি ব্যাচেলর ডিগ্রি:

১. ফাইন্যান্স: ৬১ দশমিক ৩ শতাংশ

২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬১ দশমিক ৩ শতাংশ

৩. কম্পিউটার সায়েন্স: ৬০ শতাংশ

৪. অ্যাকাউন্টিং: ৫৮ দশমিক ৭ শতাংশ

৫. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট: ৫৮ দশমিক ৭ শতাংশ

৬. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫১ দশমিক ৩ শতাংশ

৭. ইনফরমেশন সায়েন্সেস অ্যান্ড সিস্টেমস: ৪৮ শতাংশ

৮. লজিস্টিকস/সাপ্লাই চেইন: ৪৪ দশমিক ৭ শতাংশ

৯. মার্কেটিং: ৪৪ শতাংশ

১০. মানবসম্পদ: ৪০ শতাংশ

একটি এডটেক প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে এন্ট্রি-লেভেল চাকরির বাজার সবচেয়ে কঠিন সময় পার করছে। মাত্র ৩০ শতাংশ স্নাতক তাঁদের নিজ বিষয়ে কাজ পাচ্ছেন। পাশাপাশি, ৭৫ শতাংশের বেশি নিয়োগদাতা ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সমান বা কমসংখ্যক এন্ট্রি-লেভেল কর্মী নিয়োগ দিয়েছে।

তবে এনএসিই এর তথ্য বলছে, নিয়োগের গতি স্থিতিশীল থাকলেও ২০২৬ সালের স্নাতকদের জন্য অধিকাংশ প্রধান বিষয়ে প্রারম্ভিক বেতন বাড়ার পূর্বাভাস রয়েছে। কেবল সামাজিক বিজ্ঞানে প্রারম্ভিক বেতন কিছুটা কমতে পারে।

কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান, ব্যবসা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ—এসব ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে, কম্পিউটার সায়েন্সে স্নাতকদের গড় প্রারম্ভিক বেতন ২০২৬ সালে হতে পারে ৮১ হাজার ৫৩৫ ডলার, যা আগের বছরের ৭৬ হাজার ২৫১ ডলার থেকে ৬ দশমিক ৯ শতাংশ বেশি।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের (এনএসিই) প্রেসিডেন্ট ও সিইও শন ভ্যানডারজিয়েল বলেন, নিয়োগ স্থিতিশীল থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান বেতন বাড়ানোর পরিকল্পনা করছে—যা ২০২৬ সালের স্নাতকদের জন্য ইতিবাচক বার্তা।