শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, শুরু কবে?
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আসছে টানা ৯ দিনের ছুটি। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, পূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ছুটি উপভোগ করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
তবে পূজার ছুটি শুরুর আগেই রয়েছে সাপ্তাহিক ছুটি। ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
অন্যদিকে, পূজার নির্ধারিত ছুটি শেষ হবে ২২ অক্টোবর বৃহস্পতিবার। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরতে হবে ২৫ অক্টোবর রোববার।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের। ২৫ অক্টোবর থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।