বিনোদন

মুসলিম হলেও সালমান খানের বাড়িতে কখনো ঢোকে না গরুর মাংস


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

মুসলিম হলেও সালমান খানের বাড়িতে কখনো ঢোকে না গরুর মাংস
ছবি: সংগৃহীত

বলিউডে খানের নাম শুনলেই যে কজন তারকার ছবি সবার আগে চোখে ভাসে, তাদের একজন সালমান খান। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল ও পারিবারিক মূল্যবোধ নিয়েও বরাবরই আগ্রহ দেখায় ভক্তরা।

তবে অনেকেই জানেন না মুসলিম পরিবার হয়েও সালমান খানের বাড়িতে কখনোই গরুর মাংস (গোমাংস) রান্না বা খাওয়া হয় না।

salman khan2_Dhakaprokoash.jpg

সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদনে উঠে এসেছে, সালমান খানের বাবা ও বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের পরিবারের কেউ গোমাংস খায় না। গরুর দুধকে নবী মুহাম্মদ (সা.) মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে আখ্যা দিয়েছেন। দুধ উপকারী, তাই গরুকে হত্যা করা ঠিক নয়। সেই আদর্শেই আমরা চলি।”

এছাড়া সেলিম খান এটাও জানান, হিন্দু স্ত্রী সালমাকে বিয়ে করার পর থেকেই তারা হিন্দু ধর্মীয় উৎসবও পালন করেন। তিনি বলেন, “আমাদের পরিবারে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সব ধর্মকেই আমরা সম্মান করি।”

salman khan1_Dhakaprokoash.jpg

এমনকি সালমান খান নিজেও টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “হিন্দু ধর্মে যেমন গরুকে ‘মা’ হিসেবে পূজা করা হয়, আমার কাছেও গরু ‘মায়ের মতো’। তাই গরুর মাংস খাই না, ছুঁয়েও দেখি না।”

সালমান আরও জানান, তিনি গরু ও শুয়োরের মাংস ছাড়া সবকিছুই খান। তিনি বলেন, “আমার মা হিন্দু, বাবা মুসলিম আর সৎ মা খ্রিষ্টান। তাই সব ধর্মকেই সমান চোখে দেখি।”