পরিবেশ-জলবায়ু

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:২১ এএম

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১০টি অঞ্চলে আজ শনিবার (২১ জুন) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার এই প্রভাব পড়তে পারে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে। পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে এবং খোলা জায়গায় অবস্থানকারীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সতর্কতার অংশ হিসেবে নদীপথে যাতায়াতের সময় আবহাওয়ার আপডেট জানতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।