স্বাস্থ্য

গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শতাধিক শিশু আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ২ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। বাকি ৬ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

দেশের বিভিন্ন হাসপাতালে ৮১১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।