সারাবিশ্ব

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে : দক্ষিণ কোরিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে : দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া শুক্রবার পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনা ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের এক সপ্তাহের মধ্যে। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, ডিজেলচালিত সাবমেরিনগুলোকে নিয়মিতভাবে ব্যাটারি রিচার্জ করতে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রযুক্তি দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে যুগান্তকারী অগ্রগতি হবে এবং দেশটিকে সীমিত সংখ্যক উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশের মধ্যে অন্তর্ভুক্ত করবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও ব্রিটেন এই প্রযুক্তিতে অগ্রগতি করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সামরিক ব্যবহারের জন্য সীমাবদ্ধ হওয়ায় সিউলের ওয়াশিংটনের অনুমোদন আবশ্যক।

উল্লেখ্য, ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ক শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।