সারাবিশ্ব
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জন
ছবিঃ সংগৃহিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ভাবে ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
মঙ্গলবার (০৩ মার্চ) নিজেদের ওয়েবসাইটে রেড ক্রিসেন্ট জানায়, ‘অভিযান পরিচালনাকারী দলের মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে দুঃখজনকভাবে ৭৮৭ জন স্বদেশী এসব হামলায় শহীদ হয়েছেন।’
সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে।
এদিকে মঙ্গলবার তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। একই সঙ্গে ইরানি গণমাধ্যম রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন