সারাবিশ্ব

যুক্তরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৯ এএম

যুক্তরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।


শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবা কর্মীরা উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর লুটন ও বেডফোর্ডের মধ্যবর্তী রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, গুরুতর আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।