লাইফস্টাইল

একটি ছবিই বলে দেবে আপনি অলস নাকি পরিশ্রমী, কী দেখছেন প্রথম নজরে?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

একটি ছবিই বলে দেবে আপনি অলস নাকি পরিশ্রমী, কী দেখছেন প্রথম নজরে?
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমরা প্রায়ই এমন কিছু ছবির মুখোমুখি হই, যা আমাদের ভাবিয়ে তোলে। এগুলোকে বলা হয় 'অপটিক্যাল ইলিউশন' বা দৃষ্টিভ্রম।

কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ একটি ছবিই ফাঁস করে দিতে পারে আপনার ব্যক্তিত্বের গোপন কথা?

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবি দাবি করছে, এটি দেখেই বোঝা সম্ভব আপনি আদতে একজন কর্মঠ মানুষ নাকি সুযোগ পেলেই আলসেমি করতে পছন্দ করেন। ছবিটিতে মূলত দুটি বিষয় লুকিয়ে আছে—একটি ঈগল পাখি এবং পাহাড়ের সারি। আপনি প্রথম দেখায় কোনটি দেখছেন, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে আপনার স্বভাব।

প্রথম দেখায় 'ঈগল' দেখলে: যদি আপনার চোখে প্রথমেই একটি ঈগল পাখি ধরা পড়ে, তবে আপনি মূলত একজন প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ। আপনার ব্যক্তিত্ব অন্যকে সহজেই মুগ্ধ করে। তবে কাজের ক্ষেত্রে আপনি কিছুটা 'মুডি' বা আরামপ্রিয়। আপনার পছন্দের কাজ না হলে আপনি খুব একটা আগ্রহ দেখান না। সহজ কথায়, আপনি কাজ ফাঁকি দিতে বা একটু অলস সময় কাটাতে পছন্দ করেন। তবে নিজের পছন্দের ক্ষেত্রে আপনি আবার বেশ সফল।

প্রথম দেখায় 'পাহাড়' দেখলে: যাদের চোখে পাহাড়ের দৃশ্য আগে ধরা পড়েছে, তারা মূলত কঠোর পরিশ্রমী। আপনি লক্ষ্য অর্জনে মরিয়া এবং অলসভাবে সময় নষ্ট করা আপনার দুচোখের বিষ। আপনি সব সময় নতুন কিছু করার স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করতে পারেন। আপনি জানেন কীভাবে সফল হতে হয়, তবে পরিশ্রমের ফাঁকে বিশ্রাম নিতেও আপনি ভোলেন না।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দৃষ্টিভ্রম মূলত আমাদের অবচেতন মনের প্রতিফলন। আপনিও পরীক্ষা করে দেখে নিতে পারেন আপনার বন্ধু বা পরিবারের সদস্যরা প্রথম দেখায় কী দেখছেন!