জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির একটি।