জাতীয়
আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উতরে যেতে পারব।’
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে- জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে।এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’
এসময় বিদ্যুৎ বিল নিয়ে কারো আভিযোগ থাকলে সেটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন মন্ত্রী।
জাতীয় নিয়ে আরও পড়ুন