রাজনীতি
পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন
জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর পলাতক হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। গুরুতর অসুস্থ কাদেরকে বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে।
২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। এর আগে, ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন।
বার্ধক্যজনিত ও বিভিন্ন অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতে তিনি অক্সিজেনের সহায়তায় ছিলেন। তবে, পলাতক নেতার বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাস এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, কাদের সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থাকে এখনও সংকটজনক বলা হচ্ছে।