রাজনীতি

প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি: জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি: জামায়াত
মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ঘোষণায় সংকট নিরসনের পথ স্পষ্ট হবে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণায় সেই সংকটের সমাধান হয়নি।”

অধ্যাপক পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং নভেম্বর মাসেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আট দলীয় আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া উইং প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।