রাজনীতি

নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম

নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে বিতর্কিত ও বিলম্বিত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “জাতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। কিন্তু একটি গোষ্ঠী এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার ‘পৈশাচিকতার’ শিকার হয়েছিলেন আরাফাত রহমান। দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকলে তার অকাল মৃত্যু ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি।