রাজনীতি

খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফল পৌঁছে দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

খালেদা জিয়ার পক্ষে মৌসুমি ফল গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।