রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশের উদ্বোধনীতে বক্তব্যে জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনও ধরনের দাড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।
সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। এছাড়াও সারা দেশ থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধা, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতা যোগ দেন।
সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।