রাজনীতি
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
রিজভী জানান, তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেই ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান রিজভী।
এর আগে তারেক রহমানের উপস্থিতিতে সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।