ধর্ম
ঈদুল আজহার তারিখ জানতে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা
পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। আরবি ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিচের নম্বরগুলোতে ফোন বা ফ্যাক্সের মাধ্যমে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন:
টেলিফোন:
০২-২২৩৩৮১৭২৫,
০২-৪১০৫০৯১২,
০২-৪১০৫০৯১৬,
০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স:
০২-২২৩৩৮৩৩৯৭,
০২-৯৫৫৫৯৫১
এছাড়াও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন, বৃহস্পতিবার। সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতের দিন এবং ঈদের সময় নির্ধারণ করা হলেও বাংলাদেশে নিজস্ব চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।
আজ সন্ধ্যার সভা শেষে বাংলাদেশের ঈদুল আজহার নির্ধারিত দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।