সারাদেশ

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ঢাকায় গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ঢাকায় গ্রেফতার
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, “নাশকতার অভিযোগে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে টোটনের বিরুদ্ধে।

গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য (এমপি) সেলুন জোয়ার্দ্দারের ছোট ভাই এবং চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র।