সোশ্যাল মিডিয়া

এ দেশে সবকিছুর দাম বাড়ে, কমে শুধু মানুষের দাম: মিজানুর রহমান আজহারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

এ দেশে সবকিছুর দাম বাড়ে, কমে শুধু মানুষের দাম: মিজানুর রহমান আজহারি
মিজানুর রহমান আজহারি। ছবি: সংগৃহীত

মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে মিজানুর রহমান আজহারি বলেন, এ দেশে দাম বাড়ে সবকিছুর, কমে শুধু মানুষের।

বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফাই ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে এ কথা লিখেন তিনি।

আজহারি বলেন, “ঈদের আগে লঞ্চ সংঘর্ষ ও কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য এখনও চোখের সামনে ভাসে। পদ্মার দুর্ঘটনায় বহু যাত্রী নিহত এবং অনেক নিখোঁজ।”

তিনি সতর্ক করে বলেন, “দেশের প্রতিটি জেলায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং অব্যবস্থাপনা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

প্রসঙ্গত, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটিতে প্রায় ৪৫–৫০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।