খেলা

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা: কারা আছেন, কারা নেই


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা: কারা আছেন, কারা নেই
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যেখানে রয়েছে বেশ কিছু চমক। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর শুভমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে দলে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া, গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলে ডাক পেয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল দুপুর দেড়টা, তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের ভেন্যুতে পৌঁছাতে কিছুটা বিলম্ব ঘটে, যার ফলে দেরিতে ঘোষণা আসে ১৫ সদস্যের স্কোয়াড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার এবং সচিব দেবজিৎ সাইকিয়া দলের নাম ঘোষণা করেন।

এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, এবং এতে ভারতের স্কোয়াডে কিছু বড় পরিবর্তন এসেছে। যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার এবং ইনজুরির কারণে ঋঝভ পন্থের জায়গা হয়নি। এছাড়া মোহাম্মদ সিরাজ, যিনি সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ছিলেন, তবে তার টি-টোয়েন্টি খেলার অনিয়মিত উপস্থিতির কারণে তিনি স্কোয়াডে জায়গা পাননি।

india squad1_Dhakaprokash.jpg

উইকেটকিপিংয়ের দায়িত্বে সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা থাকছেন। টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান গিল এবং তিলক বার্মার নাম রয়েছে। মিডল অর্ডারে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব এবং শিভাম দুবে।

ভারত এবার ‘এ’ গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৩।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।