খেলা

ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি করলেন ভিরাট কোহলি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি করলেন ভিরাট কোহলি
ছবি: সংগৃহীত

ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা ভারতের ব্যাটিং মহারথী ভিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। রোববার (১৮ জানুয়ারি) ৩৭ বছর বয়সী কোহলি ৯১ বলে ১০৪ রান করে এই রেকর্ড গড়েন।

এই সেঞ্চুরি দিয়ে কোহলি ওয়ানডেতে সাচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৮৫। ওয়ানডেতে তিনি ৩৫টি ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করায় টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির এটি সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। কিউইদের বিরুদ্ধে সর্বমোট ৫০ ইনিংসে তার ১০টি সেঞ্চুরি হলো, যা টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও জো রুটের চেয়ে বেশি। ভারতের মাটিতে কোহলির ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ২৭।

এই ইনিংসের মধ্য দিয়ে কোহলি তিন নম্বরে ব্যাট করার সময়ও রেকর্ড গড়েছেন। পন্টিংয়ের রেকর্ড ভেঙে তিন নম্বরে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি—৩৩০ ইনিংসে ১২,৬৭৬ রান। এখানে তার সেঞ্চুরির সংখ্যা ৪৭।

তবে এই দারুণ পারফরম্যান্স সত্ত্বেও ভারত নির্ধারিত ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে না পেরে ৪৬ রানে হেরে যায়। কোহলি ১০ চার ও ৩ ছক্কায় ১০৮ বলে ১২৪ রান করেন।

সাম্প্রতিক ওয়ানডে ফর্মের পরিসংখ্যানও চোখে পড়ার মতো গত আট ইনিংসে তার চারটি সেঞ্চুরি, এবং শেষ ৯ ইনিংসে ৮টি ইনিংসে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেছেন।