খেলা

আমার কাছে ব্যালন ডি’অর এখন ‘মনগড়া’ মনে হয়: রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম

আমার কাছে ব্যালন ডি’অর এখন ‘মনগড়া’ মনে হয়: রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

টানা দুই বছর ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। এমনকি এবার বাদ পড়েছেন লিওনেল মেসিও। যদিও মেসির পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে মুখ খুলেছেন রোনালদো—আর তা যথারীতি বিতর্কিত।

গতকাল (৮ আগস্ট) প্রীতি ম্যাচে সৌদি ক্লাব আল নাসরের হয়ে রিও আভেকে ৪-০ গোলে হারায় তার দল, যেখানে হ্যাটট্রিক করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকা।

ronaldo1_Dhakaprokash.jpg

ম্যাচশেষে 'স্পোর্ট টিভি পর্তুগাল'-এর এক সাক্ষাৎকারে যখন রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, কে জিততে পারেন এবারের ব্যালন ডি’অর, তখন তিনি স্পষ্ট বলেন, "আমার কাছে ব্যালন ডি’অর এখন মনগড়া মনে হয়।"

পুরস্কারটির আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকেই ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি। আগেও ব্যালন ডি’অরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রোনালদো। গত বছর যখন রদ্রি এই পুরস্কার জেতেন, অনেকের মতে—সেই তালিকায় এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। সে সময় রোনালদো ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, "পুরস্কারটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা ভিনিসিয়ুসের প্রাপ্য ছিল। আমি বহুবার এমনটা ভেবেছি এবং রাগও পেয়েছে।"

ronaldo2_Dhakaprokash.jpg

২০২৪-২৫ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর পারফরম্যান্সও কম কিছু ছিল না। আল নাসরের হয়ে তিনি করেছেন ৩৫ গোল, আর জাতীয় দলের জার্সিতে ৮ গোল করে জিতেছেন নেশনস লিগের শিরোপা।

ব্যালন ডি’অরের এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসে। তবে মনোনয়নের বাইরে থাকা রোনালদোর কাছে এই পুরস্কার এখন আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না।