খেলা
স্পেনে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মাবলম্বী, মুসলিম জনসংখ্যা ২৫ লাখ ছাড়াল
স্পেনে ইসলাম ধর্ম বর্তমানে দেশটির অন্যতম দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে উঠে এসেছে। সাম্প্রতিক জনমিতিক তথ্যে দেখা গেছে, দেশটিতে মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫ লাখ ছাড়িয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, স্পেনের মুসলিম জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই এখন দেশটির নাগরিক। তারা কেউ জন্মসূত্রে স্প্যানিশ, আবার কেউ নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে এই মর্যাদা পেয়েছেন। ফলে মুসলিম সম্প্রদায় শুধু অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তারা স্পেনের সমাজের স্থায়ী ও গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে।
বর্তমানে কাতালোনিয়া, আন্দালুসিয়া ও মাদ্রিদ অঞ্চলে মুসলিমদের বসবাস সবচেয়ে বেশি। এসব অঞ্চলে মুসলিমদের উপস্থিতি দিন দিন দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তারা দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, জনসংখ্যাগত পরিবর্তন, অভিবাসন প্রবণতা এবং নতুন প্রজন্মের বিকাশের কারণে আগামী বছরগুলোতে স্পেনে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ও প্রভাব আরও বৃদ্ধি পাবে।