খেলা

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের নতুন রেকর্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের নতুন রেকর্ড
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ভারতের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা রুট এবার ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন। 

ইংল্যান্ডে খেলা টেস্টে তার রান সংখ্যা এখন ৭ হাজার ২২০, যেখানে টেন্ডুলকারের ছিল ৭ হাজার ২১৬ রান। ফলে টেন্ডুলকারকে টপকে এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন রুট।

একইসঙ্গে, রুট প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে ২ হাজার রান করার কীর্তিও গড়েছেন। চলমান সিরিজ শেষে তার রান দাঁড়িয়েছে ২ হাজার ৬।

 

root-Dhaka Prokah News-01-08-2025.jpg
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ছবি: সংগৃহীত

তবে রেকর্ডের দিনে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি রুট। ওভাল টেস্টের প্রথম ইনিংসে তিনি মাত্র ২৯ রানে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মোহাম্মদ সিরাজের বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৪৫ বল খেলে ৬টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

এদিকে রুটের সামনে আরেকটি বড় মাইলফলক অপেক্ষা করছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ৭ হাজার ৫৭৮ রানের রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায় রয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান।