খেলা

তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির ১১ সদস্যের অ্যাড-হক কমিটি ঘোষণা 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির ১১ সদস্যের অ্যাড-হক কমিটি ঘোষণা 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। আরও ১০ জনকে এডহক কমিটিতে সদস্য করা হয়েছে। 

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের নতুন কমিটি করে। এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

সংবাদ সম্মেলনে ক্রীড়া পরিচালক বলেন, জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বিসিবিতে অনিয়ম নিয়ে শোরগোল হয়। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুদিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ। ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে। 

এডহক কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে থাকছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।