খেলা
তামিম নেতৃত্বাধীন এডহক কমিটি ‘অবৈধ’: বুলবুল
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও দুর্বলতা খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। সেটির প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করেছে এনএসসি। তবে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই এডহক কমিটিকে অবৈধ দাবি করেছেন বুলবুল।
সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে এডহক কমিটি যাতে কাজ করতে না পারে সেজন্য আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন বুলবুল। পাশাপাশি এক বিবৃতির মাধ্যমে এখনো নিজেকে বিসিবির সভাপতি হিসেবে দাবি করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক