রাজধানী

রাজধানীর মৌচাকে প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম

রাজধানীর মৌচাকে প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রমনা থানার এসআই মো. আনোয়ার জানান, প্রাইভেটকারটি রবিবার (১০ আগস্ট) সকালে পার্কিংয়ে রাখা হয় এবং পরে আর সরানো হয়নি। সোমবার দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। দুজনের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর, শরীরের কিছু অংশ ইতিমধ্যেই পচে গেছে।

এখনও তাদের পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।