রাজধানী
প্রথমবার দেশে সফলভাবে ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ ব্যাটারি প্রতিস্থাপন
দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) সার্জারির রোগীর বুকে ব্যাটারি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এ সার্জারি পরিচালনা করা হয়। সার্জারিটি সফলভাবে সম্পন্ন করেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
এই সার্জারি উপলক্ষে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করে ক্রেডিবল সলিউশন, যেখানে উপস্থিত ছিলেন- বেইজিং পিনস মেডিকেল কোম্পানির সিইও মি. জেসন, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, প্রফেসর ড. ফজলে এলাহী মিলাদ, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক মমতাজুল হক, সহকারী অধ্যাপক ড. শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডা. মোতাশিমুল হাসান শিপলু, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহকারী অধ্যাপক ডা. খালেদ আহমেদুর রহমান, সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান খসরু, সহকারী অধ্যাপক ড. রাশেদ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ডা. সুমন রানাসহ অনেকে।
এই সার্জারিতে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও ব্যাটারি সরবরাহ করেছে ক্রেডিবল সলিউশন, যারা বেইজিং পিনস মেডিকেল-এর একমাত্র অনুমোদিত পরিবেশক। পিনস হলো ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি। বর্তমানে ক্রেডিবল সলিউশন বাংলাদেশে এই উন্নত ডিবিএস ডিভাইস ও ব্যাটারি সরবরাহ করছে।